টিমটিমে সিপিআইএম টিকে আছে যা কেরলেই। তাই কিছু হলেই বড়ো বড়ো বাতেলা! বিজেপির বন্ধু সুজনবাবুদের ভাত হজম হয় না মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ না করলে! করোনা মোকাবিলায় তাঁদের এক দাবি, বাংলায় কিছুই হচ্ছে না। রাজ্য সরকার ব্যর্থ। কাজ নাকি হচ্ছে কেরলে! কেরল মডেল ফলো করা উচিত।

বিজেপির মতো সিপিআইএম নিজেদের শাসনে থাকা রাজ্যের ত্রুটি ঢেকে দৃষ্টি ঘোরাতে চাইলেও আমরা তা হতে দেবো না! সুজনবাবুরা সকালে উঠে কি দেখেছেন আপনাদের সাধের কেরল মডেলের এই আতঙ্কের ছবি! বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকালে এই ছবি কোনও বাজারে দেখা যায়নি। এটা কেরলের এর্নাকুলাম জেনারেল হাসপাতাল।

আপনাদের সেই বড়াই করা কেরল মডেলের হাসপাতাল! ওই রাজ্যে করোনায় আক্রান্ত ৪৯৫ জন, পজিটিভ ১২৩ জন। সেই রাজ্যের হাসপাতালে এমন ভিড়! সোশ্যাল ডিসট্যান্সিং শিকেয়। সিপিআইএম বাবুরা নিজেদের হাসপাতাল দেখুন। সরকারি কর্মচারীদের বেতন কমানো নিয়েও তো কম নাটক করছেন না! তারপর এটা হাসপাতালের মডেল হলে করোনা নিজেই তো ভয়ে পালাবে!