ফের মানবিক পদক্ষেপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। USHOR নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দফতরে খবর যায়, দোকানপাট বন্ধ থাকায় খাবার পেতে অসুবিধা হচ্ছে এসএসকেএম হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের সদস্যদের। সংখ্যাটা কম করে ২০০ জন। সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে তানিয়া ভট্টাচার্য জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথামতো এরপর ইস্কনের সঙ্গে যোগাযোগ করি। এরপরই ইস্কনের তরফে ওই মানুষগুলোর কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।


