মানুষকে খেয়ে-পরে বাঁচতে হবে তো—এই বিশাল লকডাউনে মানুষ এবার হাঁপিয়ে উঠবে, ফাঁক পেলেই মানুষ পথে বেড়িয়ে পড়ছে। কিন্তু করোনার থাবা থেকে মানুষকে বাঁচাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের কিছুতেই ঘর থেকে পথে বেরতে দেব না। তাই আজ আমরা শুরু করেছি ‘এগিয়ে চলো’। এক নিঃশ্বাসে কথা বলে সৌরভ চক্রবর্তী বললেন, প্রথমে আলিপুরদুয়ারের ২০টি পৌরসভায় এটা চালু করছি। পৌরসভাই উদ্যোগ নিয়েছে।

প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে টোটো গাড়ি থাকছে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই কাজটা করবো। নিত্য-প্রয়োজনীয় অত্যাবশকীয় দ্রব্য যা মানুষের দৈনন্দিন প্রয়োজন ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেই হবে। ওই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই বাজারের দামে তাঁদের বাড়িতে সবজি, চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ পৌঁছে দেবে। তাহলে আর বাড়ির বাইরে পা রাখার দরকার পরছে না।

প্রথমে পৌরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে করার চেষ্টা করছি পরে ধীরে ধীরে আশেপাশের অঞ্চলের কথা ভাবা যাবে। যোগাযোগ করুণ ৯৯৩৩৫৪৭৮৫৮, ৯৭৩৩০৩৪৮২১।
