করোনা পরিস্থিতিতে ত্রাণ হিসেবে বেলুড় মঠে মহারাজদের হাতে ২ হাজার কিলো চাল তুলে দিলেন মহারাজ। বুধবার ১ এপ্রিল দুপুরে তিনি বেলুড় মঠে যান। পরে সাংবাদিকদের জানান, মহারাজদের সঙ্গে কথা বলে জেনেছি ২১ দিনে দেড় লক্ষ কিলো চাল প্রয়োজন।

আজ ২ হাজার কিলো দিলাম। পরে আরও পাঠাব। বাগবাজারে মায়ের মন্দিরেও চাল পাঠাব। ১৯৯৬ থেকে এভাবেই বিপদে মানুষের পাশে থাকি। ছোটোবেলায় বাবার সঙ্গে এখানে এসেছিলাম। অন্য সময় এখানে খুব ভিড় থাকে। অনেক বছর পর ফাঁকায় ফাঁকায় বেলুড় মঠ দেখে ভালো লাগল।

সৌরভ সকলকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, রাস্তাঘাট এতো ফাঁকা আমি কেন, কেউই কোনওদিন দেখেনি। তবু যাঁরা বিনা প্রয়োজনে বেরোচ্ছেন তাঁদের বলব, ঘরে থাকুন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য দফতর যে নির্দেশিকা দিয়েছে তা মেনে চলুন।
