এবার দুঃস্থ রিক্সাচালকদের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লকডাউনে আয়-রোজগার বন্ধ থাকায় খুবই অসুবিধার মধ্যে পড়েছেন রিক্সাচালকরাও। সংসারে দু বেলা দু মুঠো ভাত জোগাড়ের জন্য তাঁদের দুশ্চিন্তা রবিবার ৫ এপ্রিল দূর করলেন মানবিক মহারাজ।

এদিন বেহালায় সৌরভের অফিসের সামনে খাদ্যসামগ্রী অসহায়, দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে গোটা ব্যবস্থাপনা দারুণভাবে সামলালেন ‘দাদা’র টিমের তানিয়া ভট্টাচার্য, বিনোদ খান্না, কৌশিক মণ্ডল, মনোরঞ্জন মণ্ডলরা।

বেহালা চৌরাস্তা ও আশেপাশের অন্তত ৭০ জন রিক্সাচালক বা তাঁদের পরিবারের সদস্যদের হাতে এদিন ৫ কেজি করে চাল ও ২ কেজি করে আলু তুলে দেওয়া হয়।


