এ সৌরভ, গাঙ্গুলি নয় আলিপুর দুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। তাঁর কথায়, লকডাউন। আক্ষরিক অর্থেই লকডাউন পালন করতে হবে। সবাই বাড়িতে থাকুন। মাস্ক ব্যবহার করুন। হাত পরিষ্কার রাখুন স্যানিটাইজার ও সাবান দিয়ে। এটাই একমাত্র বাঁচার রাস্তা। প্রতিটা মুহূর্ত সাবধানে থাকতে হবে। ওষুধ যখন নেই তখন প্রতিরোধ করাটাই একমাত্র রাস্তা।

আপনাদের কাউকে রাস্তায় বেরতে হবে না। আমি পৌঁছে যাব আপনাদের ঘরে। যাচ্ছেনও তাই আজ মিউনিসিপ্যালিটির ১১, ১৬, ১৮ নং ওয়ার্ডে ঘুরলেন। ত্রাণের সামগ্রী হাতে যতটুকু এসেছে তা সাধারণ দুঃস্থ মানুষের মধ্যে বিলিয়ে দিলেন।
