২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। অভিভাবকদের পরীক্ষার হলের বাইরে বিশ্রাম করার জন্য চেয়ার ও পানীয় জলের সুব্যবস্থা করেন ডায়মন্ড হারবার ২নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি মাহাবুবার রহমান গায়েন, সরিষা পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল, উপ-প্রধান অনুপমা কয়াল।