খাস কলকাতায় বিদেশি পরিবেশের সুগন্ধ পেতে আপনাকে যেতেই হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে। সেখানে গড়ে উঠেছে বুর্জ খলিফা টাওয়ার। বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শহর কলকাতাই ফিরিয়ে দিল পুজোর পুরোনো আমেজ।
না, সপ্তমী বা অষ্টমী নয়, দ্বিতীয়াতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড়। এবার মন্ডপে ধরা দিয়েছে বুর্জ খালিফা। প্রতি বছর মাতৃ প্রতিমাতে থাকে কিছু বিশষ আকর্ষণ। এবছর তার ব্যতিক্রম হল না। শিল্পী প্রদীপ রুদ্র পালের হাতে আবারও সকলের নজর কাড়ল মাতৃ প্রতিমা।
ছবি ও ভিডিও : চয়ন বন্দ্যোপাধ্যায়, অভিষেক সামন্ত