রিশবের মৃত্যুর পর শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ কুমার সিং আজই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে নামলেন করোনা ভাইরাস নিয়ে। করোনা সতর্কতায় কি কি করতে হবে, কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন তা মানুষকে বোঝানোর পাশাপাশি করোনা থেকে বাঁচতে শ্রীরামপুর স্টেট ব্যাঙ্কে গ্রাহক ও কর্মচারীদের মাস্ক হ্যান্ডবিল বিলি করা হয়। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি, বন্ধ আদালত, খোলা রয়েছে ব্যাঙ্ক। ব্যাঙ্কে ভীর জমছে গ্রাহকদের। গা ঘেঁষাঘেঁষি করে লাইন না দিয়ে ফাঁক রেখে দাঁড়ানো, ক্যাশ কাউন্টারের সামনে ডি জোন করে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে গ্রাহকদের। একটু পর পর ব্যাঙ্কের ভিতর চলছে জীবানু নাশক দিয়ে পরিষ্কার করা। সব গ্রাহককেই ব্যাঙ্কে ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে হাত পরিষ্কার করে নিতে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার