মধ্যবিত্তের দুর্ভোগ আরও বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এক মাসের মধ্যে দ্বিতীয়বার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে। ৭ থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বা .৫ শতাংশ কমানো হয়েছে। অর্থাৎ আগে যেখানে ৪.৫ শতাংশ সুদ মিলতো, তার এবার থেকে মিলবে ৪ শতাংশ। নতুন এই সুদের হার কার্যকর হয়েছে ১০ মার্চ থেকে। এক বছর বা তার বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে ৬ শতাংশের জায়গায় সুদের হার দাঁড়িয়েছে ৫.৯ শতাংশ। এর আগে ফেব্রুয়ারি মাসেও বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছিল এসবিআই।