শ্রীরামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সকদের পিপিই কিট ও একটি ভেন্টিলেটার দেওয়া হল। বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া শ্রীরামপুর শাখার পক্ষ থেকে শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ১০০টি পিপিই কিট ও ১টি ভেন্টিলেটর দেওয়ার মনস্থির করে। আজ দেওয়া হয় শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আর আগামী দুই-এক দিনের মধ্যে দেওয়া হবে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালকে। স্টেট ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার সুধাংশু শেখর পান্ডা জানান করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা চিকিৎসকদের তাদের নিরপত্তার জন্য এই পিপিই কিট খুব জরুরি ও ভেন্টিলেটর রুগী সুরক্ষার জন্য। স্টেট ব্যাংকের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকরা। উপস্থিত ছিলেন দুই পক্ষের আধিকারিকরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
