| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দিনভর নাটক আর মিথ্যাচার, বিকেলে কলকাতা ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

Reporter Default
রিপোর্টার / ১৭৯ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

যে পদ্ধতিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হয়েছে তা সঠিক নয়। তবু রাজ্য সরকার ওই প্রতিনিধিদলের সদস্যদের সহযোগিতা করছে। কিন্তু কতদিন তাঁরা রাজ্যে থাকবেন, কোথায় কবে যাবেন তা নবান্নকে জানানো হয়নি। মঙ্গলবার ২১ এপ্রিল এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলেন, জলপাইগুড়ি ও কলকাতায় যে প্রতিনিধিদল গিয়েছে তাদের রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে না। আইএমসিটি এলাকা ঘুরতে পারছে না, কথা বলতে পারছে না স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের ১৯ এপ্রিলের নির্দেশিকা মেনে পদক্ষেপ করতে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।

যদিও ওই চিঠি আসেনি বলে জানিয়ে মুখ্য সচিব বলেন, চিঠি পেলে উত্তর দেওয়া হবে। সকালে কলকাতার প্রতিনিধিদলের তরফে অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকার অসহযোগিতা করছে, কোথাও বেরোতে দেওয়া হয়নি। মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, আমি সোমবার কলকাতার দলটির সঙ্গে বৈঠক করি। উত্তরবঙ্গের দলটির সঙ্গে কথা বলেছি ফোনে, ওখানে ওঁরা সব প্রোটোকল অগ্রাহ্য করে গিয়েছেন। কলকাতার দলটির সঙ্গে নবান্নে আজ কথা হবে বলে ঠিক ছিল। আমি একটি মিটিংয়ে থাকায় পরে গুরুসদয় রোডে বিএসএফ গেস্ট হাউসে গিয়ে দেখা করি।

ওঁরা কলকাতা পরিদর্শনে বেরোতে চান। আমরা বলি, সংক্রমণ এড়াতে পুরো সতর্কতা নিয়ে বেরোবেন। কনটেনমেন্ট জোনগুলি গাড়িতে বসে দেখাই ভালো। গাড়ি থেকে নামতে হলে এলাকার করোনা পরিস্থিতি যাচাই করে নামার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য ওই দলের সঙ্গে রাজ্য সরকারের অফিসারকেও রাখা হয়েছে। আমরা ওঁদের আমন্ত্রণ করে আনিনি। পদ্ধতি ঠিক ছিল না। তবু সহযোগিতা করা হয়েছে। কিন্তু তাঁরা তাঁদের সফরের পরিকল্পনা আমাদের জানাননি।

রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যকে পরামর্শ দিয়ে বলেছেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত কাম্য নয়। রাজীব সিনহা বলেন, আমরা সেটা বিশ্বাস করি। লকডাউনের সব নির্দেশিকা মেনে পদক্ষেপ করা হয়েছে। তবে একতরফা রাজ্যকে দোষ না দিয়ে কেন্দ্রীয় সরকারের উচিত শৃঙ্খলা মেনে কাজ করা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev