৩১ মার্চ পর্যন্ত কোনও বাস বাংলা থেকে অন্য রাজ্যে যাবে না। কোনও রাজ্য থেকে কোনও বাসকেও এই সময়কালে রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। শনিবার ২১ মার্চ নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এদিকে, বাইরের কোনও রাজ্য থেকে কোনও ট্রেন যাতে ৩১ মার্চ অবধি রাজ্যে না ঢোকে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা।
