তাঁরা মুখে বলতে পারেন না গুছিয়ে তবে তুলির বলিষ্ঠ টানে ফুটিয়ে তোলেন তাদের মনের ভাষা। এবার করোনা সচেতনতায় পথে নামলেন চিত্র শিল্পীরা। তারকেশ্বরের চাঁপাডাঙ্গা-সহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ছবি এঁকে করোনা সচেতন করছেন সাধরণ মানুষকে।

মানব শরীরে করোনা প্রবেশ করে প্রথমে ফুসফুস আক্রান্ত হবে, একে একে শরীরের সমস্ত অঙ্গ বিকল হয়ে মৃত্যু, এভাবেই শেষ হবে মানব জাতি তারই ধাপে ধাপে চিত্র এঁকে করোনা সচেতন করছেন তারকেশ্বরের এক ঝাঁক চিত্র শিল্পী। করোনা সংক্রমণ এড়াতে লকডাউনই যে একমাত্র উপায় তারও চিত্র এঁকে লকডাউন মেনে চলার বার্তা দিচ্ছেন শিল্পীরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
