“তন্ত্রের সার কথা শক্তিপূজা। জগতের মূল সত্য আদ্যাশক্তি, যাহা হইতে সৃষ্টি, স্থিতি, প্রলয় অথবা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সেই আদ্যাশক্তিকে সাধক মাতৃরূপে আরাধনা ও পূজা করিয়া থাকে; বাঙ্গালীর উপর তন্ত্রশাস্ত্রের প্রভাব খুব বেশি বলিয়া বাঙ্গালী জাতিহিসাবে মায়ের অনুরক্ত এবং ভগবানকে মাতৃরূপে আরাধনা করিতে ভালবাসে। পৃথিবীর অন্যান্য জাতি ও ধর্মাবলম্বীরা (যথা ইহুদি, আরব, খৃস্টান) ভগবানকে পিতৃরূপে আরাধনা করিয়া থাকে। ভগিনী নিবেদিতার মতে যে সমাজে নারী অপেক্ষা পুরুষের প্রাধান্য, সেখানে ভগবানকে লোকে পিতৃরূপে কল্পনা করিতে শিখে। অপর দিকে যে সমাজে পুরুষ অপেক্ষা নারীর প্রাধান্য, সেখানে লোকে ভগবানকে মাতৃরূপে কল্পনা করিতে শিখে। সে যাহা হউক, বাঙ্গালী যে ভগবানকে — শুধু ভগবানকে কেন, বাঙ্গলা দেশকে এবং ভারতবর্ষকে মাতৃরূপে কল্পনা করিতে ভালোবাসে — এ কথা সর্বজনবিদিত। দেশকে আমরা মাতৃরূপে কল্পনা করিয়া থাকি, মাতৃভূমির ইংরেজী তর্জমা — father land, আমরা অবশ্য mother land কথাটি চালাইয়া থাকি, কিন্তু ইংরেজী ভাষার দিক হইতে তাহা শুদ্ধ নয়।
“বাঙ্গলার শ্রেষ্ঠ সাহিত্যিকদের লেখার মধ্যে মাতৃভাবের অভিব্যক্তি দেখিতে পাওয়া যায়।
“বঙ্কিমচন্দ্র লিখিয়াছেন —
“সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম্।”
“দ্বিজেন্দ্রলাল যখন গাহিয়াছিলেন —
“যে দিন সুনীল জলধি হইতে উঠিল জননী ভারতবর্ষ”
“এবং রবীন্দ্রনাথ যখন গাহিয়াছিলেন –
“ও আমার জন্মভূমি তোমার পায়ে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।”
“তখন তাঁহারা তন্ত্রোপদিষ্ট মাতৃরূপের প্রভাবই দেখাইয়াছিলেন।”
[উপরের লেখাটা ২০শে ফেব্রুয়ারি ১৯২৬ তারিখে মান্দালয় জেল থেকে শ্রীযুক্ত হেমেন্দ্রনাথ দাশগুপ্তকে লেখা সুভাষচন্দ্র বসুর একটা বড় চিঠির সামান্য অংশ। “সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী চতুর্থ খণ্ড”, আনন্দ পাবলিশার্স, নেতাজি রিসার্চ ব্যুরো, কলকাতা, পঞ্চম মুদ্রণ মে ২০১৫, থেকে এটা নেওয়া হয়েছে।]
ENGLISH VERSION
SUBHAS CHANDRA BOSE INFORMS US THAT THE INFLUENCE OF THE TANTRAS HAVE TAUGHT THE BENGALIS TO WORSHIP SHAKTI OR POWER AS MOTHER-GODDESS & AS MOTHERLAND
“Shaktipuja or the worship of Power is the essence of Tantra. The ultimate truth of the universe is Adya Shakti or the Primordial Power, which evolved itself into creation, stability, destruction or Brahma, Vishnu, Maheshwar. The devotee reveres and worships this Adya Shakti in the image of the Mother. It is because of the deep influence of the Tantras on Bengalis, that Bengalis as a race, are devoted to Mother and love to worship the Supreme God in the image of the Mother. People of other races and religions of the world (e.g. the Jews, the Arabs, the Christians) worship God as Father. As per the opinion of Sister Nivedita, the societies where the menfolk have dominance over the womenfolk, people there naturally learn to contemplate God as Father. On the other hand, in societies where women enjoy prominence over menfolk, people automatically learn to imagine God as Mother. Whatever it is, it is well known that Bengalis love to imagine God – why only God, they love to imagine Bengal Province and India — as Mother. We imagine the country as Motherland. The English translation of Motherland is Fatherland. We however use the word Motherland, though it is erroneous from the point of view of English language.”
“The expression of this Mother-cult is found in the writings of the best writers of Bengal. Bankimchandra has written, “Sujalang Sufalang Malayaja Sheetalang/ Shashya Shayamalang Mataram.” Dwijendralal had sung, “Je Din Sunil Jaladhi Hoite Uthilo Janani Bharatbarsha” [“The day Mother India emerged from blue water of the sea.”]. And Rabindranath sang, “O Aamar Janmabhumi tomar paye thekai maatha/ tomate bishwomoyeer, tomate bishwomaayer aanchal paata.” [“Oh my native land of birth, I touch my head at thy feet/ In you rests the universe, on you is spread the love of the universal mother.”]
SUBHAS CHANDRA BOSE
SOURCE : the above is excerpted from a bengali letter dated february 20, 1926, written from the mandalay jail, by subhas chandra bose, to one shri hemendra nath dasgupta. This small part of the long letter has been translated from the original bengali by me.