লকডাউনের জেরে সেলুন ও লন্ড্রির দোকান বন্ধ থাকায় আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছেন দোকানদাররা। কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ ও ২ নং ব্লকের সমস্ত সেলুন ও লন্ড্রির দোকানদারদের হাতে ১০০০ টাকা এবং খাদ্যসামগ্রী তুলে দিলেন শুভেন্দু অধিকারীর প্রতিনিধিরা।





