গরিব ও প্রান্তিক মানুষদের জন্য শুভেন্দু অধিকারীর পাঠানো খাদ্যসামগ্রী বিলির কাজ চলছে পশ্চিম মেদিনীপুরে, স্নেহাশিস ভৌমিকের তত্ত্বাবধানে। এর পাশাপাশি সঙ্কটের মধ্যে পড়া দুঃস্থ মানুষের পাশে থাকার জন্যে মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছিল চুঁচুড়া আরোগ্য সোসাইটি। সেই আবেদনে সাড়া দিয়ে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য পাঠিয়ে দেন শুভেন্দুবাবু।