সুবোধ সরকার
মমতা না থাকলে পরিণতি কী হতে পারত ভেবে শিউরে উঠছি। একজন ডাক্তার যত বড় সেলিব্রিটি-ডাক্তার হন না কেন, তিনি তো মানুষ, তিনি তো অরণ্যদেব নন। তাঁরও তো সংসার আছে। ছেলে-মেয়ে আছে। নুন, হলুদ আছে। মহামারীর সময় তাঁকে কে মনোবল দেবে? মহামারী এলে তার সামনে কী করে দাঁড়াতে হবে, তার কোনও ক্র্যাশকোর্স করে তিনি গলায় স্টেথো ঝোলাননি। মুখ্যমন্ত্রী যেভাবে ডাক্তারদের পাশে দাঁড়ালেন, রাস্তায় নেমে যে মানবিক বার্তা দিলেন তা করোনা না এলে আমরা হয়তো দেখতে পেতাম না। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেভাবে নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এলেন সেটাও অভূতপূর্ব ।

দুই পুলিশ। পুলিশ ভালো গান গেয়েছে বলে বলছি না। পুলিশ যেভাবে উদ্বুদ্ধ হয়ে মহামারীর পথে নেমেছে সেটা না করলে স্টেট ফেল করে যেত। এই দুটো জায়গা—স্বাস্থ্যব্যবস্থা এবং পুলিশ, এই দুটোর একটা যদি বসে যেত তাহলেই নবান্নের চোদ্দতলা কেঁপে যেত।

মুখ্যমন্ত্রীকে হাতে পাচ্ছে না বলে আলিমুদ্দিনের ‘নিষ্পাপ’ হাত নিশপিস করছে। অবাক হয়ে দেখলাম একটা জিনিস। ধাপার মাঠে রাতারাতি গড়ে তোলা করোনা শ্মশানে করোনা-শব দাহ করতে দেবে না! বৈজ্ঞানিক পদ্ধতিতেও আপত্তি। সেখানে কই ডা. সূর্যকান্ত মিশ্রকে তো দেখলাম না। তিনি কী একবার গিয়ে বলতে পারতেন না এটা ভুল করছেন আপনারা, এভাবে বাঁধা দিতে পারেন না। সাগর দত্ত হসপিটালকেও করোনা হাসপাতাল করা যাবে না। এঁরা কারা সূর্যবাবু? এঁদের নাকি আপনারা কার্ল মার্কস পড়াতেন, ক্লাস নিতেন। গত এক সপ্তাহে কিউবা আর চিন নিয়ে ফেসবুকে ফেসবুকে এঁদের যত আদিখ্যেতা দেখছি মনে হল এক্ষুনি কিউবার হাতে বাংলাকে তুলে দিন, তাহলে সব শান্তি। মাতালদের হ্যাঙওভার ২৪ ঘণ্টায় কেটে যায়, এদের ২৪ বছরেও কাটবে না।

অভিজাত আবাসনে কেঁশেছে বলে কাজের লোককে বের করে দেওয়া যেমন অমানবিক, তেমনি দ্বিগুণ অমানবিক মোমবাতি ধরে দাঁড়িয়ে পড়া। মোমবাতি নিয়ে আর পলিটিক্স ভাল লাগে না, বেচারি মোমবাতিকে তাই তো কবি নীরেন্দ্রনাথ বলেছিলেন—’একটাই মোমবাতি তুমি তার দুদিকে জ্বেলেছ’।

গত দশ বছরে ভারতভূমিতে যত ঘটনা ঘটেছে তার মধ্যে করোনা মহামারীতে মমতার ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য। মমতা জীবনে যত অগ্নিপরীক্ষা দিয়েছেন এটিই মহোত্তম। মমতা নিজেই নিজেকে ছাপিয়ে গেলেন। লেটার মার্কস নিয়ে বেরিয়ে আসা বাংলার অগ্নিকন্যাকে ঘর থেকে এই দশকের সেরা কুর্নিশ জানাই। বাংলা ইটালি হয়ে যায়নি।
didi bhagoban manuah rupe aseche amader bhalo mongal korar jonno jodi ektu amio karor bhalo korar sujog petam nijer jibon ta dhonno hoto
sure correct