দোল মিটলেই রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বাংলা থেকে পাঁচজন যাবেন রাজ্যসভায়। বিধায়ক সংখ্যার নিরিখে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের চারজনের জয় নিশ্চিত। রবিবার ৮ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অর্পিতা ঘোষ, মৌসম নূর, দীনেশ ত্রিবেদী ও সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেবেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। মুখ্যমন্ত্রী লিখেছেন, নারী ক্ষমতায়নের বিষয়কে প্রাধান্য দিয়ে আমি ধারাবাহিকভাবে কাজ করে আসছি। আজও ঘোষিত প্রার্থীর মধ্যে অর্ধেক মহিলা, এতে আমি গর্বিত।