মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন চিন্তাধারার ফসল মাটির সৃষ্টি প্রকল্প। তিনি আগেই ঘোষণা করেছিলেন এই কাজের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম-বাংলার মানুষ, পরিযায়ী শ্রমিকরা কাজ পাবেন। প্রায় আড়াই লক্ষ মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে। জঙ্গলমহলের একটা বিরাট অংশ জুড়ে হবে মাটির সৃষ্টি প্রকল্প।

আজ হিড়বাঁধ ব্লকে বাসুদেবপুর গ্রামে প্রায় ২৩০ একর জমির ওপর মাটির সৃষ্টি প্রকল্প কর্মসূচি রূপায়ণের জন্য বিধায়ক জ্যোৎস্না মান্ডির উদ্যোগে পতিত জমি পর্যবেক্ষণ করা হলো। সঙ্গে ছিলেন বিডিও, এডিএ। এছাড়া ইরিগেশন, ফিশারি ও অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকরা। এই পতিত জমিতে চাষ হবে লেবু, কলা, বেদানা, ফুল, কাজু, আম, ডাকারি, গোটারি, ফিশারি।


