লকডাউনের সময় গরীব মানুষদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তা দেখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরীব মানুষদের যে অধিকার দিয়েছেন, তা থেকে তারা যেন কোনভাবেই বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে দিন আনা দিন খাওয়া মানুষদেরকে নিজের হাতে চাল, ডাল, আলু বিতরণ করছেন। সেই কাজে অনুপ্রাণিত হয়ে আজ ঘুঘুমারীর বাগান বাড়িতে দুঃস্থ ও অসহায় ৪০০ পরিবারের হাতে ৫ কেজি করে চাল ও ২ কেজি করে আলু তুলে দিলেন শুচিস্মিতা দেবশর্মা।
