১৫ মার্চ ২০২০ ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক ডা. সুকুমার হাঁসদা মহাশয়ের নেতৃত্বে ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী মহাসঙ্ঘ হলে পুরোনো কর্মীরা ফিরে আসবেন, এই বিশ্বাস নিয়ে স্বীকৃতি সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শিবেন্দ্র বিজয় মল্লদেব, তৃণমূল কংগ্রেসের লালগড় ব্লক সভাপতি শ্যামল মাহাত-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। সম্মেলনে সুনীল হেমব্রম ও কানুবাবুদের মত দীর্ঘদিনের পুরোনো কর্মীদের সংবর্ধিত করা হয়। ডা. হাঁসদা বলেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তা আমরা শুধরে নেব। প্রয়োজনে আমরা ক্ষমা চেয়ে নেব। নিশ্চয়ই ওনারা মূল স্রোতে ফিরে আসবেন। ওনারা জননেত্রীকে প্রানের চেয়ে ও বেশী ভালোবাসেন।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী



