করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রয়াস কে সফল করতে বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে উদয়নারায়ণপুর বিধানসভার ১৬টি অঞ্চলের প্রতিটি জায়গায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে সুরক্ষারেখা মেনে খাদ্য সংকটের মধ্যে থাকা ৩৫ হাজার মানুষকে।

এদিনও মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের তন্তজ’র ভাইস চেয়ারম্যান সমীর পাঁজার তৎপরতায় শ্রমিকদের লকডাউন পরিস্থিতিতে আটকে পড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক সুরেশ ওঁরাও, সন্তোষ ওঁরাও, এটোয়া খড়িয়া, মানা খড়িয়া, ভোলা ওঁরাও, কমল ওঁরাও, গোপাল ওঁরাও, শুক্লা ওঁরাও, দিনাটো খড়িয়া নামে ৩৫ জন মাটি কাজার কাজে আসে।

তাদের ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের ফলে তারা আটকে যায়। খাদ্যের সংকট দেখা দেয় তাই তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী তুলে দিলেন উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা মহাশয়া, বিডিও রামজীবন হাঁসদা, কর্মাধ্যক্ষ লকাই দাস।

