লকডাউনে হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুরের সুরেনচন্দ্র মর্ডান স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সোমবার সরকারি নির্দেশিকা মেনে এলাকার দুঃস্থ মানুষের মধ্যে চাল, ডাল, আলু, নুন বিতরণ করলেন তারা। স্কুলের সম্পাদক সুশান্ত পোদ্দার জানান, স্কুলের সকল শিক্ষক- অশিক্ষিক কর্মীরা একত্রিতভাবে অর্থ দান করেছেন এই কাজে, স্কুল কর্তৃপক্ষও যথাসম্ভব অর্থ দিয়ে এই কাজে অংশ নিয়েছে। সুশান্তবাবু বলেন, আমরা সমাজের কাছে দায়বদ্ধ। এই বার্তা ছাত্রছাত্রীদের কাছেও আমরা দিতে চাই।

