| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

এতো জ্যান্ত মুরগি নিয়ে কোথায় ছুটলেন তমলুকের কাউন্সিলর?

Reporter Default
রিপোর্টার / ১৩৯ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

অনুজকুমার ভৌমিক

সাতসকালে ঘরের দোরগোড়ায় মুরগির ডাক। ঘুম চোখে আড়মোড়া ভেঙে উঠে দরজা খুলতেই হাসি খেলে গেল গৃহকর্তার মুখে। রবিবারের জমাটি খাওয়াদাওয়া উধাও হয়ে গিয়েছিল কয়েক সপ্তাহ ধরে, লকডাউনের জন্য সব কিছুই যেন পানসে ঠেকছিল। তার উপর টিভি খুলে সেলেবদের রকমারি রান্না দেখে কার আর ভালো লাগে? কিন্তু উপায় নেই। যদিও অনেকটা হাতে চাঁদ, থুড়ি চিকেন পেয়ে সেই রবিবারের চেনা আমেজ আবার ফিরে পেলেন তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রবিবার ১৯ এপ্রিল সকাল থেকেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে গিয়ে একটা করে জ্যান্ত মুরগি স্পেশ্যাল আইটেম হিসেবে উপহার দিলেন স্থানীয় কাউন্সিলর চঞ্চলকুমার খাঁড়া। যা পেয়ে বেজায় খুশি সকলেই।

কাউন্সিলর চঞ্চলবাবু জানালেন, লকডাউন চলাকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এর আগে দু’বার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি চাল, ডাল, তেল, মশলা, চা, চিনি, বিস্কুট, দুধ, মাস্ক, স্যানিটাইজার। আজ আবার চাল, ডাল, তেল, আলু পেঁয়াজ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সোয়াবিন-সহ খাদ্যসামগ্রী দিলাম। সেই সঙ্গে একটা করে জ্যান্ত মুরগি দিলাম। অনেক দিন ধরে মানুষ ঘরে কাটাচ্ছেন, মাংস কিনতে যেতে পারছেন না। তাই আজ একটা করে মুরগি বাড়ি বাড়ি দিলাম। সঙ্গে অনুরোধ করলাম সরকারের নির্দেশ মেনে বাড়িতে থাকুন। লকডাউন মেনে চলুন। তাহলেই করোনাকে পরাস্ত করতে পারব। আরও কিছু জিনিস লাগলে বলবেন, আমরা পৌঁছে দেব।

জ্যান্ত মুরগি হাতে পেয়ে আট থেকে আশি খুব খুশি। জমিয়ে রান্না করে মুখে রুচি ফেরায় সকলেই বলছেন, ভাগ্য করে পেয়েছি বটে এই কাউন্সিলরকে। অনেক জায়গায় ত্রাণ দিচ্ছে, কিন্তু এই ওয়ার্ডের মতো আর কোথাও কেউ চিকেন তো পাননি। তাও আবার জ্যান্ত!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev