পুলিশ যে ভয়ের বস্তু নয় তাঁরাও যে সামাজিক কাজ-কর্ম করতে পারেন তার আরও একবার নিদর্শন রাখলেন সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব কর্মকার। বাজিতপুর এলাকার কিছু গরীব দূস্থ ছাত্রীদের হাতে তাদের নিজ নিজ ক্লাসের প্রয়োজনীয় সমস্ত বই তুলে দিলেন। তিনি এই কথাও বললেন যে যদি পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আরও যেকোনো ধরনের সহযোগিতার দরকার হয় তিনি সব সময় পাশে থাকবেন।