বাঁকুড়ার সোনামুখীতে পৌরস্তরের নাগরিক সম্মেলনে শনিবার ৭ মার্চ উপস্থিত ছিলেন দলের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাঁকুড়ার সোনামুখী পুরসভা ২০১৫ সাল অবধি বামেদের হাতে ছিল।সেই দীর্ঘ সময়ের সঙ্গে গত চার বছর দশ মাসে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের কাজের তফাত ইতিমধ্যেই এখানকার জনতা-জনার্দন, গণদেবতা প্রত্যক্ষ করেছেন। যদিও এই অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়। তবে সংবিধানে রোটি, কাপড়া, মকান, বিজলি, পানি আর সড়কের যে কথা বলা হয়েছে বাংলার মানুষকে ভালো রাখতে সে সব সুনিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের নাগরিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শুভাশিস বটব্যাল, শ্যামল সাঁতরা, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি রাজীব ঘোষাল প্রমুখ।
