অনুজকুমার ভৌমিক
লকডাউনের মেয়াদ বাড়ায় আবারও বিভিন্ন জেলায় খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রমজান মাস শুরুর আগেই মালদহ, মুর্শিদাবাদ জেলার প্রান্তিক মানুষদের কাছে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। মুর্শিদাবাদে ১০ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রীর প্যাকেট পাঠিয়েছেন রমজান মাস শুরুর আগেই। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ১০ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। কোনও কোনও জেলায় দু-তিন দফাতেও খাদ্যসামগ্রী গিয়েছে।

শনিবার ২৫ এপ্রিল ফের শুভেন্দুবাবু পুরুলিয়া জেলায় খাদ্যসামগ্রী পাঠালেন। তাঁর প্রতিনিধি এদিন বিকেলে কাঁথি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে সেইসব খাদ্যসামগ্রী আটটি লরিতে বোঝাই করে রওনা হন। ব্লকে ব্লকে তা পৌঁছে দেওয়া হবে, যোগ্য পরিবারের কাছেই যাতে তা পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মা মাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ