পবিত্র রমজান মাস শুরু হয়েছে। লকডাউন চলাকালীন সকলে ঘরে থেকেই নমাজ পাঠ করছেন, দোয়া চাইছেন করোনাকে পরাস্ত করতে। এই কঠিন সময়ে হুগলির ফুরফুরা শরীফের অন্তত দু হাজার পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ২৭ এপ্রিল তিনি প্রতিনিধি মারফত ফুরফুরা শরীফে মোজাদ্দেদীয়া অনাথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পীরজাদা ত্বহা সিদ্দিকী সাহেবের কাছে দু হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন তিনি।

