লকডাউনে সমস্যায় পড়া পরিবারের জন্য জেলায় জেলায় খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ২৭ এপ্রিল তাঁর প্রতিনিধিরা গিয়ে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করছেন। এর আগেও এই জেলায় তিন দফায় লোধা, শবর-সহ গরিব, অসহায় প্রায় ১৫ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী ভর্তি ফ্যামিলি প্যাকেট ও ৯ হাজার মাস্ক পাঠিয়েছিলেন শুভেন্দুবাবু। চতুর্থ দফায় তিনি এদিন পাঠিয়েছেন এক হাজার লোধা ও শবর পরিবারের জন্য খাদ্যসামগ্রী। সঙ্গে ২০ হাজার মাস্ক। এগুলি বিতরণ করা হচ্ছে ঝাড়গ্রাম, জামবনী ও বিনপুর ব্লকে।