নিজের দফতরগুলি সামলানোর পাশাপাশি করোনা মোকাবিলায় নীরবে যা কাজ করছেন শুভেন্দু অধিকারী, তা দৃষ্টান্ত। বিশ্বস্ত মাধ্যম থেকে তা জেনে আমাদের পোর্টালে সাধ্যমতো আমরা তা পরিবেশন করছি। শুভেন্দুবাবু কাজ নীরবে করে চললেও সংবাদমাধ্যমে তা তুলে ধরা আমাদের দায়িত্ব। এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে অনেককে অনুপ্রাণিত করতে পারে। মায়াপুর ইসকনকে তাঁর আর্থিক সহযোগিতার খবর আমরা আগে পাঠকদের দিয়েছি।

শুক্রবার ১৭ এপ্রিল জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া পার্লামেন্ট হাউস, নিউ দিল্লি শাখায় প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন অ্যাকাউন্টে জমা ছিল ৬,২০,৯১৫ টাকা (ছয় লক্ষ কুড়ি হাজার নয়শত পনেরো টাকা)। সেই টাকা থেকে করোনা অতিমারীর মোকাবিলার জন্য তিনি তিন অগ্রণী মানবসেবা প্রতিষ্ঠান- রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও ইসকন মায়াপুরধাম-এর কর্তৃপক্ষের করোনা মোকাবিলা তহবিলে দুই লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা পাঠিয়েছেন। তাঁর তরফে যৎসামান্য ত্রাণ হিসাবে তা গ্রহণ করার অনুরোধ জানিয়ে মানব সেবাব্রত পালন করার স্বল্প প্রচেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী।

