| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দেবতোষ মহারাজ, আমার সেই র‍্যাঞ্চো

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৩৬৬২ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

দেবতোষ চক্রবর্তী। ১৯৮৯ এ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম, ১৯৯১ এর উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম, জয়েন্টে মেডিকেলে ১৭তম স্থান, এরপরে ভর্তি হোলো কলকাতা এন আর এস মেডিকেল কলেজে। ১৯৯১ ব‍্যাচ ফার্স্ট ইয়ারের শেষ দিকে আমার রুমমেট হয়ে আসে দেবতোষ। স্টুডেন্ট হোস্টেলের পাণ্ডববর্জিত সাউথ গ্রাউন্ড ফ্লোর। ওর বাবা ছিলেন রাইটার্সের উচ্চপদস্থ অফিসার, মা সরকারি কলেজের অধ্যাপিকা। বাবা মায়ের একমাত্র ছেলে দেবতোষ পৈতৃক সূত্রেই ছিলো বনেদি, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলো ও। কিন্তু দেবতোষের চলনে বলনে বিত্তপ্রদর্শন বা অহং-এর লেশমাত্র ছিল না। পারিবারিক মূল‍্যবোধ ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষা ওর মধ‍্যে এক পরিপূর্ণ মানুষের ভিত গড়ে দিয়েছিল।

আমাদের ব‍্যাচের নিঃসন্দেহে সেরা প্রতিভা দেবতোষ। কবিতা লেখা, নাটক তৈরী, অভিনয়, ব‍্যাডমিন্টন— সবার আগে দেবতোষ। একেক সকালে ঘুম ভেঙে দেখতাম, বড় ক‍্যানভাসে আঁকা অপূর্ব দৃশ‍্যপট, সারারাত ছবি এঁকে ঘুমিয়ে পড়েছে দেবতোষ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রংতুলি, প‍্যাস্টেল। আবার, তুলনামূলক অল্পসময় পড়াশোনা করেই অসাধারণ রেজাল্ট করতো প্রতিটি পরীক্ষায়।

সঙ্গীত ছিল ওর প‍্যাশন, বলা ভালো দেবী সরস্বতীর মানসপুত্র ছিলো ও, সঙ্গীত-এর এমন কোনো রাগ নেই যা ওর অজানা, তেমনি ঈশ্বর প্রদত্ত গলা, আর ওর চেহারা ছবি দেখে মনে হয় স্বয়ং দেবরাজ ইন্দ্র। কি অসাধারণ কথাবার্তা, আমাদের সবাই ওর গুণে মুগ্ধ ছিলাম, কোনো গল্প শুরু হলে আমরা সবাই চাইতাম দেবতোষ যেন আরো একটু থাকে।

এরপরে MBBS-এ অসাধারণ রেজাল্ট করবার পরে মেডিক‍্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন পাওয়ার পরেই ও হোস্টেল ও কলেজ ছেড়ে চলে যায় দিল্লীর AIMS-এ MD করতে। হার্ট এর ওপর স্পেশালিস্ট MD হয়ে দেবতোষ পাড়ি দেয় মার্কিন মুলুকে হার্ট-এর ওপর গবেষণা করতে, দীর্ঘ কয়েকবছর হার্ট-এর ওপর গবেষণা করার পরে হঠাৎ-ই ও নিখোঁজ হয়ে যায়, দীর্ঘদিন কেউ ওর কোনো খোঁজ খবর পায় না। অনেক পরে খবর পাওয়া যায় যে, দেবতোষ সন্ন‍্যাস নিয়েছে। ২০০৮-০৯ নাগাদ কামারপুকুরে জয়ন্ত মহারাজের কাছে শুনি, দেবতোষ মহারাজ বেলুড় মঠের আরোগ‍্য ভবনের দায়িত্ব নিয়ে ফিরে এসেছেন।

পরদিনই ছুটে যাই বেলুড়ে, প্রথম দেখাতেই আমি স্তম্ভিত হয়ে যাই, কাকে দেখছি… মনে হচ্ছিলো স্বয়ং বিবেকানন্দ আমার সামনে। মুন্ডিতমস্তক, গেরুয়া বসন, চারিদিকে যেন জ্যোতি বেরোচ্ছে, নিজের অজান্তেই সহপাঠী বন্ধুকে নিজের অজান্তেই পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই একইরকম উষ্ণতা নিয়ে জড়িয়ে ধরে আমার বন্ধু দেবতোষ, না, ভুল বললাম … আমাকে জড়িয়ে ধরলেন, স্বামী কৃপাকরানন্দ মহারাজ।

বিখ্যাত ডাক্তার থেকে শুরু করে খ্যাতনামা সংগীত শিল্পী বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা কোনো নামি অভিনেতা যা ইচ্ছা হ’তে পারতো দেবতোষ…যা ইচ্ছে। কিন্তু সব ছেড়ে ও বেছে নিল অসীমের পথ…ত্যাগ, সেবা।

থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চোকে মনে পড়ছে ? দেবতোষ মহারাজ,  আমার সেই র‍্যাঞ্চো।

লেখক নাম প্রকাশে অনিচ্ছুক দেবতোষ মহারাজের এক পরম বন্ধু। আমরা এই লেখায় কোনও কলম চালাই নি।

আপনার মতামত লিখুন :

3 responses to “দেবতোষ মহারাজ, আমার সেই র‍্যাঞ্চো”

  1. Proloy Kumar Dutta says:

    অসাধারন কি করে উনার দর্শন পাব বুঝতে পারছি না। উনাকে একটা প্রনাম করে আমার জীবন ধন্য করতে চাই মহারাজের জীবনী শোনার পর আমি নিজে অনেক পরিবর্তন হয়ে গেছি। প্রনাম নেবেন মহারাজ । আপনার মতো মানুষ পাওয়া খুব মুশকিল।

  2. Sweta Sengupta says:

    মহারাজের দর্শন সম্ভব কি?

  3. Sadhana Mukherjee says:

    Ami goto Kal ei debotar Darshan peyechi sakher Bazar sabarna Roychowdhury Sangeet sanmelne. Mantra mugdha er chokh bondho kore sunechi onar gaan. 5th january2025.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev