পূর্ব বর্ধমান জেলাতেও উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। শুক্রবার ৫ জুন কালনা মহকুমাশাসকের দফতরে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কালনার আদালত চত্ত্বরেও গাছ লাগানো হয়। দুপুরে স্বপন দেবনাথের নেতৃত্বে পূর্বস্থলীর বিদ্যানগরে খাল, বিলের ধারেও বৃক্ষরোপণ কর্মসূচি চলে।
ছবি ও সংবাদ: মোহন সাহা