সামাজিক দূরত্ব বজায় রেখে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পূর্বস্থলী ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে রবিবার ১৭ মে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। সভায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতা এবং সামাজিক কাজকর্মের ব্যাপারে মানুষকে সচেতনতার লক্ষ্যে ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী স্বপন দেবনাথ।


সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক, পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ দেবাশিস নাগ প্রমুখ।
ছবি ও সংবাদ : মোহন সাহা