ভিনরাজ্যে যে কাজ আপনারা করতেন তা এ রাজ্যে থেকে ক্লাস্টারের মাধ্যমে বা নিজেরাই করুন। জেলাশাসকের মাধ্যমে সরঞ্জাম প্রদান-সহ সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার। শনিবার ৬ জুন কাটোয়ায় নামা শ্রমিক স্পেশ্যাল ট্রেনের যাত্রীদের এ কথা বলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ভিনরাজ্য থেকে ৫টি ট্রেনে ফেরা সাড়ে ছ’শোর মতো শ্রমিক এদিন কাটোয়া স্টেশনে নামেন। দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তাঁদের বাসে করে ফেরানো হয়। বাস টার্মিনাসে গিয়ে তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সকলের পাশে থাকার আশ্বাস দেন স্বপনবাবু। তাঁর সঙ্গে ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
ছবি ও সংবাদ: মোহন সাহা
