মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাল থেকেই খুলছে তাঁতের হাট। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আমি নিজে তাঁতের হাটগুলিতে হাজির থাকব। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে হাট চালু হচ্ছে।
মঙ্গলবার ১২ মে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হেমাতপুর পার্টি অফিস থেকে জেলার সব বিধায়ক, জেলা সভাধিপতি-সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি, শাখা সংগঠনের প্রধান-সহ জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। পরিযায়ী শ্রমিক, রেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। দু ঘণ্টার বৈঠকে উঠে আসা নানা বিষয় জেলাশাসকের নজরে আনা হয়। স্বপনবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন তা অতুলনীয়। এই জেলায় ৫৬ লক্ষ মানুষ রেশনে খাদ্যসামগ্রী পেয়েছেন, কুপনের মাধ্যমে ৯০ হাজার মানুষ খাদ্যসামগ্রী পেয়েছেন রেশন দোকানের থেকে। স্নেহের পরশেও কয়েক হাজার মানুষ উপকৃত। জনপ্রতিনিধিদের সক্রিয় থাকতে বলা হয়েছে, তবে খবরদারি বরদাস্ত হবে না।

ছবি ও সংবাদ : মোহন সাহা