পূর্বস্থলী ১নং ব্লকের নসরৎপুর অঞ্চলের গণেশ চন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট পুনরায় চালু করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার ১৭ মে সকালে। মন্ত্রী জানান, গরিব তাঁতশিল্পীদের কথা ভেবেই এই পদক্ষেপ। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করার পরামর্শ দেওয়া হয়েছে।