কোরোনা মোকাবিলায় লকডাউনের প্রভাবে খাদ্য সংকট দেখা দিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। ঝাড়গ্রাম জেলার জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র-এর উদ্যোগে মালিঞ্চা এম.সি.মিলন সংঘ ক্লাবের সহায়তায় এবং এলাকার সমাজসেবক চন্দন জানার তত্ত্বাবধানে গোপীবল্লভপুর-২নং ব্লকের খাড়বাঁন্ধি-৬নং অঞ্চলের প্রত্যন্ত গ্রাম পাঁচরূখী, চৈনিশোল, নিশ্চিন্তা, জরকা, মুরূনিয়া, দেউলি গ্রামের দুঃস্থ পরিবার গুলোর ঘরে ৫ কেজি করে চাল, সবজি ও ১টি করে সাবান সর্বমোট ৫৩০টি পরিবারকে দেওয়া হয়৷
