দীর্ঘ দিন লোকডাউনের জেরে রুজি রোজগার হীন বহুরূপী পেশার সাথে যুক্ত বহু শিল্পী। অন্য দিকে বন্ধ হয়েছে সামজিক অনুষ্ঠান। ফলে রোজগারে টান পড়েছে এই পেশার শিল্পী দের। সেরকমই তারকেশ্বর এলাকার জোৎশম্বুর বহু বহুরূপী শিল্পী লকডাউনের ফলে একেবারে আয় হীন।
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার ফলে হাওড়া, হুগলি কলকাতা-সহ নানা জেলায় যেতে না পারায় কর্মহীন বহুরূপী পেশার শিল্পীরা। তাই এবার তাদের পাশে দাঁড়িয়ে প্রায় ৩০টি বহুরূপী পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার



