লক ডাউন-এ পথে নামলো তারকেশ্বর পৌরসভা। বিকাল পাঁচটার পরই বাসস্ট্যান্ড-সহ তারকেশ্বরের বিভিন্ন এলাকায় দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত-সহ বেশ কয়কজন কাউন্সিলার তারকেশ্বর বাসস্ট্যান্ড-সহ খোলা দোকানগুলি বন্ধ করে দেন। তারকেশ্বর এলাকায় মাইকিং করে প্রচার করা হয় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান বন্ধের নির্দেশ দেওয়া হলো পৌরসভার পক্ষ থেকে। করোনা সংক্রম এড়াতে সোমবার বিকাল পাঁচটা থেকে লোকডাউনের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত দোকান পাট এবং যানবহন
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
