লক ডাউনের জের বাঁকুড়ার শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করলো তারকেশ্বর পৌরসভা। মাস তিনেক আগে তারকেশ্বরে শ্রমিকের কাজ করতে এসেছিলেন বাঁকুড়ার কয়েকশো শ্রমিক। বেশ কয়েক জন বাড়ি ফিরে গেলেও জনা ত্রিশ শ্রমিক এখনো পর্যন্ত তারকেশ্বরেই ছিলেন। করোনার জেরে গোটা রাজ্যে সোমবার বিকাল থেকে লক ডাউনের ঘোষণা করা হয়েছে। তারকেশ্বর পুরসভার পক্ষ থেকে বাঁকুড়ার শ্রমিক দের বাড়ি ফেরানোর উদ্দ্যোগ নেওয়া হয়। আজ সকালে তাদের একটি বাসে করে বাঁকুড়ায় পাঠানোর ব্যবস্থা করেন পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার