করোনা সচেতনা প্রশিক্ষণ শিবির ও পৌর অফিসের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করলো তারকেশ্বর পৌরসভা, বিলি করা হচ্ছে মাস্ক। তারকেশ্বর পৌরসভা তে ঢুকতে গেলেই কাউন্সিলর থেকে শুরু করে পৌরকর্মী ও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সাবান এবং জল এরপর একটি করে মাস্ক। পুরসভার শহীদ ভকত সিং কক্ষে পুরসভার একটি অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু মাস্ক পড়িয়ে দিলেন চেয়ারম্যান স্বপন সামন্তকে এছাড়াও করোনো সচেতনা বাড়াতে এবং এই মুহূর্তে করোনা ঠেকাতে কি করনীয় তার জন্য পুরো অফিসের সামনে লাগানো হয়েছে পোস্টার। করোনা সচেতনতায় তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজার ও মাস্ক-এর ব্যবহার বাধ্যতামূলক করা হলো পৌরকর্মী এবং সাধরণ মানুষের জন্য। এছাড়াও তারকেশ্বরে বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালাচ্ছে পৌরসভা। প্রতিটি ওয়ার্ডে সাধরণ মানুষের কাছে আবেদন করেছেন মাস্ক ব্যবহারের জন্য। করোনা ঠেকাতে সবাইকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার আবেদন জানানো হয় তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে।

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার