আমলা-পুত্রের পর আরও এক যুবকের দেহে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে বাংলায়। দেখা যাচ্ছে, দুজনেই বিলেতে এই ভাইরাসে সংক্রমিত হয়ে কলকাতায় এসেছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের তরফে আবেদন জানানো হয়েছে, বিদেশ থেকে, বিশেষ করে ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও গাল্ফ দেশগুলি থেকে যাঁরা ফিরেছেন, তাঁরা গৃহ পর্যবেক্ষণে থাকুন অন্তত ১৪ দিন। COVID-19 মোকাবিলায় সোশ্যাল ডিসট্যান্সিং সবার আগে প্রয়োজন। এদিকে, পঞ্চায়েত ও পুরসভা এলাকায় প্রচার চালানো হচ্ছে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে জমায়েত না করার। বাইরে থেকে যাঁরা দেশে ফিরেছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতেও বলা হচ্ছে।