অ) যেখানে জল, সেখানেই জীবন। আর জলও নেই, জীবনও নেই। যে যাই বলুক না কেন, এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি অন্য গ্রহ বা উপগ্রহে যে জল আছে। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীই একমাত্র জলজগ্রহ (Aquatic planet)। বিজ্ঞানের আলোকে জল যদি বিশ্লেষণ করি, তাহলে লক্ষ্ করা যায় যে, হাইড্রোজেনের দুটি পরমাণু ও অক্সিজেনের একটি পরমাণু দ্বারা গঠিত, এটি সাংকেতিক চিহ্ন H20 বলে অভিহিত, যা প্রথমে তুলে ধরেছেন ইংরেজ রসায়নবিদ উইলিয়াম নিকোলসান ১৮০০ খৃস্টাব্দে। এদিকে Chambers 21st Century Dictionary তে জল সম্পর্কে একটি সুস্পষ্ট সংজ্ঞা উল্লেখ আছে, তা হলো ÒWater is a colorless, odorless, tasteless liquid that freezes to form ice at 00C and boils to form steam at 1000C at normal atmospheric pressure” পূর্বে বলেছি, আমরা আমাদের আদরের অবনীকে প্রকারান্তরে জলীয় গ্রহ (Aquatic planet) বলে অভিহিত করি। উল্লেখ্য যে, ভূপৃষ্ঠের এক ভাগ মাটি এবং দুভাগ জল। আর মোট জলর পরিমাণ আনুমানিক ১,৩৩৮,০০০,০০০ কিউবিক কিলোমিটার। আর এই জলর সাতানব্বই ভাগই লবণাক্ত, শুধু শতকরা তিন ভাগ স্বাদু (Sweet)। অথচ এই তিন ভাগ স্বাদু জলর খুব সামান্য অংশই আমরা ব্যবহার করে থাকি। প্রায় স্বাদু জল ভূগর্ভস্থ এ্যাকুইফারে, নদী-নালা, ঝরনা, মেঘ, কুয়াশা, বরফ, হিমাবহ, ইত্যাদিতে বিদ্যমান। এদিকে মোট স্বাদু জলর মাত্র তিন ভাগ আছে কেবল এ্যাকুইফারে এবং এই সঞ্চিত জলকে ভূগর্ভস্থ জল (Ground Water) বলে থাকি। মজার ব্যাপার হলো পাখিদের শরীরে জ্বলীয় পদার্থের মিথষ্ক্রিয়ার ন্যায় ভূগর্ভস্থ জল ঘূর্ণায়মান পদ্ধতিতে (Recharging) পরিপূরণ হয়ে থাকে। কেননা পাখিরা কখনও প্রস্রাব করে না, ওটা রিসাইকেলিং হয়ে থাকে। সাধারণত ভূগর্ভস্থ জলর পরিপূরণ তথা পুনর্ভরণ হয় বৃষ্টির জলর মাধ্যমে। মেঘ হতে জলধারা মাটিকে সিক্ত করত নিম্নমুখী হয়ে ধীরে ধীরে জলর স্তরে (Water Strata) প্রবেশ করে। আর প্রকৃতির অমোঘ নিয়মে জলসিক্ত মাটির সবজি পরিসরের (Vegetation coverage) আওতা থেকে গাছ-পালা, পোকা-মাকড়, জীবাণু, ইত্যাদি প্রয়োজন অনুসারে জলীয় পদার্থ নিয়ে থাকে। এখানে উল্লেখ্য যে, যতদূর জানা যায়, ঢাকা ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট ছাড়াও ৬৫১টি গভীর নলকূপের মাধ্যমে যে জল প্রতিনিয়ত উত্তোলন করে থাকে, তা রিচার্জ হয় ফরিদপুর বেল্ট (পদ্মা ও মেঘনা সহ অন্যান্য এলাকা) ও ঢাকা রাজধানীর চারিদিকের নদী নালা থেকে। প্রসঙ্গত আরো উল্লেখ্য যে, বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী দেখা যায় যে, বর্তমানে দেশের ৩১২টি নদীর মাধ্যমে জলপথ মাত্র ছয় হাজার কিলোমিটার, যা অতীতে ছিল চব্বিশ হাজার কিলোমিটার। জলপথের এই নিম্নমুখী ট্রেন্ড আমাদের দেশের জন্য হতাশাব্যঞ্জক এবং আগামীতে বিপর্যয়ের হাতছানী। আর নদীপথের এই প্রবাহ কমে যাওয়ার কারণে লবণাক্ততাসহ নানা জটিলতা ইতোমধ্যে শুরু হয়েছে।
আ) বাংলাদেশে বিদ্যমান জলর শিল্প হিসেবে সকল ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, ইত্যাদির মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক প্রযুক্তির আদলে অবস্থানে আছে ঢাকা ওয়াসা। এর জন্ম ১৯৬৩ সালের ৭ই নভেম্বর। [ As this was conferred by section-3 under East Pakistan Ordinance no XIX of 1963, dated 7th Nov 1963] বর্তমানে ঢাকা ওয়াসা ১৯৯৬ সালের ৬নং আইন দ্বারা পরিচালিত হচ্ছে। উক্ত আইনের বলে ৪ জন সদস্য থেকে ১৩ জন সদস্য সম্বলিত বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এখানে চেয়ারম্যান হলো কেবল ঢাকা ওয়াসা বোর্ডকে ঘিরে। আর প্রধান নির্বাহী হলেন ব্যবস্থাপনা পরিচালক। উল্লেখ্য যে, বিগত অর্ধশত বছরের পরিসরের একটি কিশলয় থেকে ঢাকা ওয়াসা বিশাল মহীরুহে পরিণত হয়ে ত্রি ধারার আবর্তে জল সরবরাহ ছাড়াও, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন দিবা-রাত্র করে চলেছে।
ই) মহান সৃষ্টিকর্তা জীবজগতকে ঘিরে সকল জীব ও বস্তুর মূল উৎস জল বলে অভিহিত করেছেন। তিনি সূরা আম্বিয়ার ৩০ নং আয়াতে বলেন, ‘আমি প্রাণযুক্ত সকল কিছু জল হতে সৃষ্টি করেছি’। ইসলাম ধর্মে জলর উপর এত গুরুত্ব দেয়া হয়েছে যে আল-কোরআনে ৪৬ বার জলর কথা উল্লেখ্য করা হয়েছে এবং তৃষ্ণার্তকে জল খাওয়ানো সাদগায়ে জারিয়া বলে অভিহিত করা হয়ে থাকে।
আর একটি কথা, বহু দূর থেকে যে পথে এই জল এসে থাকে, সেই পথে হয়তো পুরা জায়গা জুরে কাঁদাবিহীন বালির আস্তরণ বিদ্যমান। সেহেতু এর প্রবাহ তেমন বাধাগ্রস্ত হয় না। এক্ষেত্রে প্রকৃতিগত অজানা অলৌকিক নিয়মে মরুদ্যান সৃষ্টির আবর্তে হয়তো Sharp Water Flow Curve এর আওতায় প্রসারিত লেয়ার ধরে জল প্রবাহ চলমান আছে। যদিও মাটির নিচ দিয়ে জল প্রবাহ ধীরে ধীরে হয়ে থাকে। তথাপিও একবার শুরু হলে সদা বহমান থাকে। কখনও কম হয় না বরং অনেক ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এক্ষেত্রে ইয়েমেন, ওমান, ইরাক, জর্ডান, ইত্যাদি দূরবর্তী অঞ্চলসহ আরব সাগর ও লোহিত সাগরের জলর প্রবাহ খাটো করে দেখার অবকাশ নেই। কেননা এটি প্রকৃতিগত অমোঘ পদ্ধতিতে ফিল্ট্রেশন, সেডিমেস্টেশন ও অক্সিডেশনের মাধ্যমে হতে পারে। আর দূরবর্তী অঞ্চল থেকে প্রবাহ আসে বিধায় পথে স্যালাইনের ন্যায় ফুড ভ্যালু মিশিত হয়ে যায়। যাহোক, একটি লোক সাধারণত ৩০ দিন শুধু জল খেয়ে বাঁচতে পারে। কিন্তু জম জমের জলতে স্যালাইন ওয়াটারের ন্যায় ফুড ভ্যালু অনেক বেশি বিধায় বহু দিন শুধু এই জল খেয়ে বাঁচা সম্ভব।
ঈ) এই বিশ্ব জাহানে এমন কোন বস্তু নেই, যার কিছু না কিছু ক্রটি না থাকে। কিন্তু জলর ক্ষেত্রে কেবল ব্যতিক্রম। জল কখনও বাসি (Stale) হয় না। তাছাড়া শুধু পানের জন্য নয়; বৈশিষ্ট্যগত কারণে এর বহুল ও আশ্চার্যজনক যে ব্যবহার দিনে দিনে গবেষণার মাধ্যমে উন্মোচিত হচ্ছে, তার কিছু নিম্নে তুলে ধরা হলোঃ
iii) আর একটি আশ্চার্যজনক বিষয় হলো কোন জলতে ফলি প্রজাতির মাছ থাকলে, তা পান যোগ্য বলে মনে করা হয়। এ প্রেক্ষাপটে উল্লেখ্য যে, দক্ষিণ আমেরিকার জলতে রাইস ফিস নামক এক ধরনের মাছ পাওয়া যায়, যা নাকি জলর দূষণের মাত্রা নির্দশকের ব্যাপারে সহায়তা করে থাকে।
vii) ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান অনুষদের একদল বিজ্ঞানী গবেষণা করে এই মর্মে উপনীত হয়েছেন যে জল পান করলে শতকরা চৌদ্দ ভাগ মস্তিস্ক বেশি তীক্ষ্ম হয়। তবে তৃষ্ণার্ত ব্যক্তির বেলায় এই প্রভাবটা বেশি। কেননা তৃষ্ণার্ত অবস্থায় জল পান করলে ভ্যাসপ্রেলিন নামক এক ধরনের হরমন নিঃসরণ হয়ে মনোযোগ বাড়িয়ে তুলে। এদিকে খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে জল একটি। এর কোন ক্যালরিমূল্য না থাকলেও শরীর সুস্থ রাখতে এর ভূমিকা অনস্বীকার্য। জীবনধারণের জন্য যে সব রাসায়নিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া করে, তার সবটাই জলর মাধ্যমেই হয়ে থাকে। কেননা মানবদেহের ৩ ভাগের প্রায় ২ ভাগ জল। এই সূত্র ধরে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে রক্ত প্রবাহের মধ্যে প্রায় ৩ কেজি জল সারাক্ষণ প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে দেহকোষে পুষ্টি উপাদান রেখে শরীর বৃত্তিয় বিপাকের ফলে সৃষ্ট অবশিষ্ট বর্জ্য ও বিষাক্ত দ্রব্য জলর সাহায্য প্রস্রাব, মল, ঘাম, ইত্যাদি দিয়ে বের হয়ে থাকে।
viii) আমাদের দেশে নব্বই দশক থেকে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে। আর এ মেট্রিক পদ্ধতির সাতটি ইউনিটের মধ্যে একটি হলো কিলোগ্রাম। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে কিলোগ্রাম কিভাবে করা হলো? এ প্রেক্ষিতে উল্লেখ্য যে, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রায় এক সেন্টিমিটার দৈর্ঘ্য, এক সেন্টিমিটার প্রস্থ ও এক সেন্টিমিটার উচ্চতায় যে জায়গা বা পরিসর সৃষ্টি হয়, সে জায়গায় জল রাখলে হয় এক গ্রাম। আর এক হাজার গ্রাম হলো এক কিলোগ্রাম।
xii) বাস্তবতার প্রেক্ষাপটে দিনে দিনে স্বাদ জলর চাহিদা বেড়ে যাচ্ছে, অনেকে বলে থাকেন যে স্বাদ জলর সংকটের কারণেই নাকি আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা এই মর্মে আশারবাণী শুনিয়েছেন যে, বড় বড় মহাসমুদ্র গড়িয়ে নাকি প্রচুর স্বাদ জলর প্রবাহ বিদ্যমান। তাতে হয়তো সংকট কাটিয়ে উঠা সম্ভব।
xiii) জল ব্যবহারের প্রেক্ষাপটে উল্লেখ্য যে, প্রত্যহ একজন বয়স্ক মানুষের জন্য ১২০ থেকে ১২৫ লিটার জল আবশ্যক। অথচ এ বিশ্বে জল অপব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয়, আর প্রথমে আছে যুক্তরাষ্ট্র।
xiv) জলর নিজস্ব কোন শক্তি নেই। কারণ এতে কোন ক্যালোরি বা চর্বি নেই। তথাপিও স্রষ্টার দেয়া এই নেয়ামত জল শরীরের নানা কার্যক্রমে সহায়তা করে থাকে। তাছাড়া হজম ক্ষমতা বাড়ায়; কেননা কিডনি সংক্রান্ত সমস্যা, কোষ্ঠ-কাঠিন্য ও প্রস্রাবের প্রদাহ দূর করে এবং শরীরের তাপমাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এদিকে ঋতু, বয়স, ওজন ও লিঙ্গভেদে একেক জন একেক পরিমাণ পান করে। সাধারণত নারীর চেয়ে পুরুষরা বেশি পরিমাণ জল পান করে। প্রাপ্ত বয়স্ক নারী যেখানে ৮-১০ গ্লাস বা দুই থেকে তিন লিটার, সেখানে একজন পুরুষ প্রায় ১২ গ্লাস জল পান করে। আর জল খাওয়ার কোন সুনির্দিষ্ট নিয়ম নেই। উল্লেখ্য যে, রক্তে প্রায় ৯৬ শতাংশ জল থাকে। সেহেতু স্বাভাবিক তাপমাত্রায় রাখা জল পান করা উচিত। অতিরিক্ত ঠাণ্ডা জল পান করলে শরীরের চর্বি জমাট বাধার সম্ভাবনা থাকে। এতদ্ব্যতীত প্রয়োজনের অতিরিক্ত জল পান করার দরকার নেই। তাছাড়া খাওয়ার ন্যূনতম ১০ মিনিট পরে জল পান করা বাঞ্চনীয়। কেননা তা না হলে হজমে সমস্যা সৃষ্টি হতে পারে।
সূক্ষ্ম দৃষ্টিতে যদি কথা বলি, তাতে প্রতীয়মান হয় যে জীবন্ত সব কিছু জলর উপর ভর করে জন্মে। অবশ্য, এক্ষেত্রে একটু ভেবে দেখুন, জল পবিত্র কি অপবিত্র, সেটা বড় কথা নয়। কেননা অপবিত্র জলর আবর্তে আমরা প্রায় সাড়ে সাতশত কোটি মানুষ আজ বহাল তবিয়তে দুনিয়ায় এসে রক্ত-মাংস শরীর নিয়ে সবকিছুর উপর লাঠি ঘুরাচ্ছি। যাহোক, যে কোন সৃষ্টি, প্রকৃতির অমোঘ সত্যের আড়ালে জলর মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এদিকে স্রষ্টার সৃষ্টির বিস্ময় হলো ডাবের জল, যা পেটের পীড়ায় মহৌষধ। আর ডাবের জলর বৈশিষ্ট্যগত দিক দিয়ে আজ সেলাইন জলতে পর্যবসিত হয়েছে। তাছাড়া খেজুর ও তালগাছের মাথিতে সুমিষ্ট জল উৎপাদন হয়ে থাকে, যা সাহিত্যেও বেশ জায়গা করে নিয়েছে। এতদ্ব্যতীত আফ্রিকার মাদাগাস্কারে এক ধরনের রেইনট্রি বা বৃষ্টিগাছ আছে, যার শাখা-প্রশাখা হতে অনবরত বৃষ্টির মতো জল ঝরছে। সেহেতু আবহাওয়া গরম থাকলেও বৃষ্টিগাছের তলায় সুশীতল অবস্থা বিদ্যমান থাকে। এদিকে আখ গাছে ভরপুর থাকে অতিশয় মিষ্টি জল, যা থেকে শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায়। আর এটা সর্বজনবিদিত যে, জীব-জানোয়ারের দুধও সুমিষ্ট পানীয়, যা পানে জীবদেহে শক্তি বৃদ্ধি হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, মহাকাশে বিচরণের প্রাক্কালে সঙ্গতকারণেই নভোচারীরা পাখির ন্যায় নিজের মূত্রকে রিসাইকেলিংপূর্বক শোধন করে সেই জল পান করে থাকে। এদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি লক্ষ্য করি, তাহলে প্রতিভাত হয় যে, আখেরাতের হাউজে কাউসারের কথা মুসলিম জাহানে একটি কাঙ্ক্ষিত ও সুপরিচিত নাম, যার জল হাশরের সময় ভাগ্যবানেরা পান করবেন। উল্লেখ্য যে, হাউজে কাউসারের জল একবার পান করলে কভু আর পিপাসা হবে না। তাছাড়া বেহেশতের বালাখানার নিচ দিয়ে জলর নহর, দুধের নহর ও মধুর নহর প্রবাহিত থাকবে। একই সাথে বেহেশতে আর এক ধরনের জল বিদ্যমান, তাকে বলে শরাবান তাহুরা। আরও উল্লেখ্য যে, বেহেশতের সম্মুখে আছে নজরে হায়াত, যাতে জাহান্নামিরা শাস্তি ভোগপূর্বক গোসল করে বেহেশতিরূপ ধারণ করে চির জীবনপ্রাপ্ত হয়ে বেহেশতে প্রবেশ করবে। এদিকে কথাটি অপ্রাসঙ্গিক হলেও, এর মর্মবাণী খুবই গভীর ও সূক্ষ্ণ। এটি হলো চোখের জল ও নাকের জল, যা দুঃখ বা আঘাত পেলে বের হয়। সেহেতু আল্লাহর ভয়ে যারা কাঁদেন; তাঁদের চোখের জল ও নাকের জল একত্র হয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিবে বলে প্রকারান্তরে হাদিস শরীফে উল্লেখ আছে।
পরিশেষে এই বলে ইতি টানছি যে জলর গুণাগুণ ও বৈশিষ্ট্য স্বল্প পরিসরে বলে শেষ করা যাবে না। এ পরিপ্রেক্ষিতে সমগ্র মানবজাতিকে যদি জিজ্ঞাসা করেন, বাতাসের পরে সেই অমূল্য জীবনদায়িনী অপরিহার্য বস্তু কি? তখন এই বিশ্বের প্রায় সাড়ে সাতশত কোটি লোক সমস্বরে বলে উঠবে জল এবং তারপরেও জল, যা আমদের জীবন।
সহায়ক সূত্রাদি :
১) মোঃ সিরাজ উদ্দিন, ডিএমডি (আরপিএন্ডডি), ঢাকা ওয়াসা।
২) শেখ হাসান বখশ, কারিগর উপদেষ্টা, এফসিবিসি, ঢাকা।
৩) প্রবন্ধ মালঞ্চ- মোঃ আব্দুল বাকী চৌধুরী নবাব।
৪) মোঃ রাইফুল হক পিএসসি, উইং কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী।
৫) মোঃ সাইদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা ওয়াসা।
৬) মওলানা এনায়েত উল্লাহ, পেশ ইমাম ও খতিব, তেজতুরী বাজার জামে মসজিদ।
৭) দৈনিক আলোকিত বাংলাদেশ- ২৮/০৮/২০১৩
৮) দৈনিক কালেকণ্ঠ- ১৭/০১/২০১২, ১২/০৯/১৩, ২২/৩/১৩, ১৯/০৭/১৩ এবং ১৭/১১/২০১৩
৯) দৈনিক জনকণ্ঠ- ০/১১/২০০৭
১০) দৈনিক বাংলাদেশ প্রতিদিন- ০১/০৬/২০১৩
১১) ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন- ২০০৯-১০
১২) দৈনিক সমকাল- ০২/০৬/২০১৩
১৩) দৈনিক ইত্তেফাক- ৩০/১০/২০১৩
১৪) মনোজগত- সেপ্টেম্বর, ২০১৩
১৫) সাপ্তাহিক উষা- ২৩ সেপ্টেম্বর ২০১৩
১৬) দৈনিক যুগান্তর- ২৬/১২/২০১৪
১৭) ইন্টারনেট থেকে সংগৃহীত।
মোঃ আব্দুল বাকী চৌধুরী নবাব : মহামান্য রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট,
Email: abdulbaki85@yahoo.com