হুগলির চুঁচুড়ার খাগড়াজোল এলাকায় রাজ্যের কৃষিবিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের নেতৃত্বে দুঃস্থ মানুষদের চাল, আলু, সয়াবিন, কাঁচা আনাজ-সহ নানা দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হলো। চুঁচুড়া বালক সংঘ ক্লাবের সহযোগিতায় দুঃস্থ মানুষদের খাওয়ার বিতরণ করলেন৷ ফুলপুকুর পূর্বাসা অ্যাপার্টমেন্ট থেকে গরীব মানুষদের জন্য চাল, আলু, সয়াবিন, মাস্ক, ডেটোল সাবান বিতরণ করলেন মন্ত্রী।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

