| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

তারকেশ্বরের চৈত্রের গাজন মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত

Reporter Default
রিপোর্টার / ২৪২ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

এবার করোনা ভাইরাস আতঙ্কের জেরে হুগলির তারকেশ্বরের চৈত্রের গাজন মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। তারকেশ্বর পৌরসভার চেয়ারম‍্যান তথা তারকেশ্বর উন্নয়ন পর্ষদের সদস‍্য  স্বপন সামন্ত একথা জানিয়েছেন। রাজ‍্য সরকার বিভিন্ন জায়গায় জমায়েতের উপর যে বিধি নিষেধ আরোপ করেছেন তা নিয়ে চেয়ারম‍্যান তারকেশ্বর মঠের মঠাধীষ সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজের সাথে ফোনে কথা বলেন। চেয়ারম‍্যানকে ফোনে  তিনি চৈত্রের  গাজন মেলা আপতত বন্ধ রাখার সিন্ধান্ত জানিয়েছেন বলে জানান চেয়ারম‍্যান স্বপন সামন্ত। আগামী কাল মঠের সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ এর সাথে আলোচনা করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে জানান চেয়ারম্যান। ১ চৈত্র থেকে শুরু হয়েছে গাজন মেলা। মেলা উপলক্ষে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকে লক্ষ লক্ষ ভক্ত ও পুন্যার্থী পূজা দিতে আসেন তারকেশ্বর মন্দিরে। চৈত্র মাসে বহু ভক্ত নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্র ধারণ করেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এক মাস যাবৎ সন্ন্যাস জীবন যাপন করেন। গাজন উৎসব শেষে ৩১ চৈত্র রাত্রি বারোটার পর  শিবের গোত্র ত্যাগ করে নিজ গোত্র ধারণ করেন লক্ষ লক্ষ ভক্ত। করোনা ভাইরাসের আতঙ্কের জেরে একের পর এক ধর্মীয় স্থানে ভক্তদের প্রবেশের নিষেধ জারি করা হয়েছে। চৈত্র মাসে গাজন উৎসব ঘিরে তারকেশ্বর মন্দিরে প্রচুর মানুষের সমাগম  হয়। তবে এবছর প্রথম থেকেই করোনা থাবা বসিয়েছে মন্দির সংলগ্ন ব্যবসায়ীদের ব্যবসায়। তারকেশ্বর মন্দির সংলগ্ন ব্যবসায়ীদের দাবি মেলা শুরু হয়েছে ১ চৈত্র থেকে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর পূন্যার্থীর সংখ্যা কম, কারণ মানুষের মধ্যে করোনা আতঙ্ক তৈরি হয়েছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে লোকসান হলেও মেনে নিচ্ছেন মন্দির সংলগ্ন ব্যবসায়ী মহল।

ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev