করোনা সচেতনতায় রাস্তায় গান বাউল শিল্পীর। এদিন করোনা সচেতনতায় তারকেশ্বরের জনবহুল এলাকায় গান গাইলেন বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। তারকেশ্বর ছাড়াও এদিন আরামবাগেও বাউল গানের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন সাধারণ মানুষকে। নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এবং সমাজকে সচেতন করতে এই উদ্দ্যোগ নিয়েছেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। তিনি বলেন, সারা রাজ্যের জেলায় জেলায় করোনা ভাইরাস নিয়ে সচেতন করাই আমার লক্ষ্য। আজ এই পুণ্যভূমি তারকেশ্বরের সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি গুজবে কান দেবেন না এমনটাই বার্তা দিয়ে গেলেন৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার