জীবাণু মুক্ত খাবার পরিবেশনের লক্ষে তারকেশ্বরের ১৪টি শিশু শিক্ষা কেন্দ্রে বিতরণ করা হলো রাঁধুনীর পোশাক, গ্লাভস এবং জীবাণু মুক্ত চালের ড্রাম। ১৭ মার্চ তারকেশ্বর পৌর ভবন থেকে প্রতিটি স্কুলের প্রতিনিধিদের হাতে এই সরঞ্জাম তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের শিক্ষা দফতরের একটি প্রকল্পে তারকেশ্বর পৌরসভার উদ্দ্যোগে শিশু শিক্ষা কেন্দ্রেগুলিতে বিতরণ করা হয় রাধুনির পোশাক, খাবার পরিবেশনের গ্লাভস এবং জীবাণু মুক্ত চালের ড্রাম-সহ অন্যান্য সামগ্রী। শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে জীবাণুর যাতে কোনও প্রভাব না পরে তার জন্য এই ব্যবস্থা বলে জানান তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত, ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু। তিনি আরো জানান এটি একটি রাজ্য সরকারের শিক্ষা দফতরের প্রকল্প। পৌর এলাকার সমস্ত শিশু শিক্ষা কেন্দ্রের শিশুদের জীবাণু মুক্ত খাবার পরিবেশনের লক্ষে এই সমস্ত সরঞ্জাম বিতরণ করা হয়।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার