তারকেশ্বর পৌরসভার শহিদ ভকত সিং কক্ষে ১৭ মার্চ ২০২০ পরিবেশ বন্ধুদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। পৌরসভার পরিমন্ডলে যারা ওয়েস্ট কালেক্ট করে এমন ১৮ জন মানুষ যাদের পরিবেশ বন্ধু বলা হয় তাদেরকে নিয়ে। মূলত সকালের যে নোংরা আবর্জনা পরিবেশ বন্ধুরা তুলে নিয়ে যান তারকেশ্বর পৌরসভার প্রত্যেকটি বাড়ি থেকে। পরিবেশ বন্ধুদের ৩ টি করে বালতি দেওয়া হবে যাতে জৈব, অজৈব ও বিপদজনক বর্জগুলিকে সঠিকভাবে চিনতে শেখা বর্জ কালেকশন-এর নির্দিষ্ট নিয়ম মেনে চলা এই প্রশিক্ষণগুলি তাদের দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত, ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডু, কাউন্সিলর মহম্মদ নাঈম, বিতান-এর পক্ষে উপস্থিত ছিলেন কোরক ব্যানার্জি ও মেঘা রায়-সহ প্রশাসনের আধিকারিকগণ ৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার