তারকেশ্বর শহর জুড়ে চলছে জনতা কারফিউ। সকাল থেকেই সমস্ত দোকান পাঠ বন্ধ, চার জেলা সংযোগ কারি তারকেশ্বর বাস স্ট্যান্ড শুনশান। তারকেশ্বর রেল স্টেশনেও দেখা মিলছে না চেনা ভিড়। শহরের পেট্রোল পাম্পগুলো একেবারে জনশূন্য। রাস্তা ঘাটে দু-এক জনের দেখা মিললেও তাও প্রয়োজনীয় কাজ মিটিয়েই রওনা দিচ্ছেন বাড়ির দিকে। শহরের এই অচেনা ছবিই বলে দিচ্ছে করোনো প্রতিরোধে সামিল তারকেশ্বর বাসী।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

